সুবিধাবঞ্চিতদের প্রযুক্তি শিক্ষা দিচ্ছে স্যামসাং
দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জুনিয়র সফটওয়্যার একাডেমির চতুর্থ ব্যাচ শুরু করলো স্যামসাং বাংলাদেশ।
গত ৮ মার্চ গ্রেড ৬ থেকে ১০ পর্যন্ত সুবিধাবঞ্চিত ৩০টি হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে হয়েছে চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ।
এডুকো এবং এসওএস- এর মতো খ্যাতনামা এনজিও’র সাথে অংশীদারিত্বে স্যামসাং এর রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (আরঅ্যান্ডডি) ইনস্টিটিউটে বিনামূল্যে এই প্রশিক্ষণ দিচ্ছে স্যামসাং সফটওয়্যার একাডেমি।
কর্মসূচিতে কোডিং, প্রোগ্রামিং, মাইক্রোসফট অফিস, অ্যান্ড্রয়েড ওপেন সোর্স সিস্টেম সহ কম্পিউটার, ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এ নিয়ে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইয়ুন বলেন, “আমি বিশ্বাস করি প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই প্রবল সম্ভাবনা রয়েছে। নিজেকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে প্রত্যকে শিক্ষার্থীরই আগ্রহ, মেধা ও উদ্যম রয়েছে। এজন্য, স্যামসাং বার্ষিক জুনিয়র সফটওয়্যার একাডেমির আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এ কর্মসূচি তরুণদের মেধার বাস্তবায়নে এবং প্রযুক্তিখাত নিয়ে তাদের বোঝাপড়া বাড়াতে সহায়তা করবে।’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র প্রযুক্তির ব্যবহারই নয়, প্রযুক্তি তৈরিতে শিশুদের ক্ষমতায়নে সহায়তা করে কম্পিউটার কোডিং। শুধুমাত্র, ভিডিও গেম খেলা কিংবা অ্যাপ ব্যবহার করাই নয়, এখন তারা নিজেরাই ভিডিও গেম, ওয়েবসাইট কিংবা অ্যাপ তৈরির স্বপ্ন দেখতে পারে। তারা তাদের এ ভাবনার জন্য এ প্ল্যাটফর্ম পাবে।’